শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

নানা কর্মসূচিতে সিসিকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ি সারা দেশের ন্যায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সিলেট সিটি কর্পোরেশনেও পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩। দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ অক্টোবর ২০২৩ খ্রি.) সকাল ১১ টায় নগর ভবন থেকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে এসে শেষ হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিলো- ‘জন্ম-মৃত্যু নিবন্ধন করি, নারিক অধিকার নিশ্চিত করি’। ৬ অক্টোবর ২০২৩ খ্রিষ্টাব্দে সারা দেশে দিবসটি পালিত হয়।

পরে সিলেট সিটি কর্পোরেশনের ৬ষ্ট তলায় সভায় কক্ষে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস এর প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র বলেন, শূন্য থেকে ৪৫ দিনের শিশুদের জন্মনিবন্ধন করানোর ব্যাপারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠি যাতে জন্ম নিবন্ধন করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে বিধিমতো সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে সিসিকের ওয়ার্ড সচিবগণ এবং স্বাস্থ্য কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

কর্মসূচি সমূহে উপস্থিত ছিলেন সিসিকের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর আফতাব হোসেন খান, কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি , প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, সিসিকের বিভিন্ন বিভাগ-শাখা কর্মকর্তাগণ এবং ওয়ার্ড সচিববৃন্দ।

প্রসঙ্গত, সিলেট সিটি কর্পোরেশনে এ যাবৎ ৭ লাখ ৭৬ হাজার ৬ শত ৫১ জন নাগরিকের জন্ম নিবন্ধন এবং ৪ হাজার ৩৫ জন নাগরিকের মৃত্যু নিবন্ধন করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain