শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

দেশে ফিরেই জলাবদ্ধতা নিরসনে মাঠে এমপি হাবিব

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চলতি বছরে চার বার জলবদ্ধতার শিকার হয়েছে সিলেট মহানগর। সর্বশেষ শুক্রবার দিবাগত মধ্যরাতে জলে ভাসে মহানগরের অর্ধেকের বেশি এলাকা। দিনভর ভোগান্তি দিয়ে শনিবার (৭ অক্টোবর) বিকালে নামে পানি।

এদিন জলাবদ্ধ হয় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাভুক্ত দক্ষিণ সুরমার নতুন ওয়ার্ডগুলোও। তাই এসব এলাকার বাসিন্দাদের জলাবদ্ধতার ভোগান্তি থেকে বাঁচাতে উদ্যোগ নিয়েছেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। সিসিক এবং সড়ক ও জনপথ বিভাগের সযোগিতায় সোমবার (৯ অক্টোবর) দুপুরে ২৮ ও ২৯ নং ওয়ার্ডে বিভিন্ন নালা-খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করান তিনি।

জানা যায়, এমপি হাবিব যুক্তরাজ্য ও উজবেকিস্তান সফর শেষে শনিবার দেশে ফিরেছেন। ফিরেই তিনি দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকার জলাবদ্ধতার চিত্র অবলোকন করেন। পরে এমপি হাবিব সহযোগিতা চাইলে সিসিক কর্তপক্ষ কম্পেক্টর ট্রাক, হুইল এক্সকেভেটর ও চেইনডোজার দিয়ে সহযোগিতার করে এবং সোমবার সকাল থেকে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার চন্ডিপুল, বলদি, বদীকোনা ও ধরাধরপুরসহ ২৮ এবং ২৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার নালা-খাল পরিষ্কার করে পানির স্রোত বাধাহীন করা হয়। বিকাল পর্যন্ত চলে এ পরিচ্ছন্নতা অভিযান। দুপুরে সে অভিযান পরিদর্শন করেন এমপি হাবিব।

হাবিবুর রহমান হাবিব এমপি কে বলেন- এসব এলাকা সিসিকের আওতায় পড়লেও একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে নিজের দায়বোধ থেকে এমন উদ্যোগ নিয়েছি। আমার নির্বাচনী এলাকাসহ পুরো দক্ষিণ সুরমার মানুষের জন্য আমি সবসময় কাজ করে যাবো।

এর আগে উদ্যোগ নিয়ে ৪১ ও ৪২ নং ওয়ার্ডে (কুচাই-আলমপুর এলাকা) এভাবে নালা-খাল পরিষ্কার করান এমপি হাবিব।
সূত্র:সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain