শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৯টায় শাহজালাল উপশহরস্থ কার্যলয়ে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ফয়েজ উদ্দিন আহমদ, সাজুওয়ান আহমদ, আলী আফছার মো. ফাহিম, আখতার ফারুক লিটন, জিহাদ আহমেদ এপোলো, ফরিদ আহমদ, এডভোকেট নাদিম রহমান, লোকমান আহমদ মাছুম, হুরায়রা ইফতার হোসেন, কামাল উদ্দিন, আনহার উদ্দিন, সাব্বির আহমদ, সাইমুন আলম সেতু, সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ। বার্ষিক সাধারণ সভায় ১লা ডিসেম্বর ২০২১ইংরেজি থেকে ৩১শে ডিসেম্বর ২০২২ইংরেজি ও ১লা জানুয়ারি ২০২৩ থেকে ৩০শে সেপ্টেম্বর ২০২৩ইংরেজি পর্যন্ত আয়-ব্যায়ের হিসাব পেশ করা হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি বিগত দিনে মহামারী করোনা ভাইরাস, বন্যা, তুরষ্কের ভূমিকম্পসহ বিরতি ফিলিং ষ্টেশনে বিস্ফোরণে নিহত সদস্যদের পরিবারের মাঝে সহযোগিতা প্রদান করা হয়েছে।
পরে সিএনজি এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এসোসিয়েশনের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain