শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

এপেক্স ক্লাব অব সিলেট’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-০৪ এর আওতাধীন এপেক্স ক্লাব অব সিলেট এর বার্ষিক সাধারণ সভা শুক্রবার (১৩ অক্টোবর) সিলেটের সুবিদবাজারস্থ একটি গেস্ট হাউসে অনুষ্ঠিত হয়।
এপেক্সিয়ান আশিষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাইফ গভর্নর এপেক্সিয়ান আক্তার হোসেন খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান জিয়াউল হক বাপ্পী।
আইডিয়ালস অব এপেক্স পাঠ করেন এপেক্সিয়ান মো. মুস্তাফিজুর রহমান। ইনভোকেশন পাঠ করেন এপেক্সিয়ান আশিষ রায়।
সভায় ২০২৪ সালের প্রেসিডেন্ট হিসেবে এপেক্স ক্লাব অব সিলেট এর নেতৃত্ব দেবেন এপেক্সিয়ান মো. মুস্তাফিজুর রহমান। সভায় ক্লাবের নতুন বোর্ড গঠন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গভর্নর এপেক্সিয়ান এডভোকেট জালাল উদ্দিন, জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ, আইপিডিজি এপেক্সিয়ান বাবুল মিয়া, লাইফ মেম্বার এপেক্সিয়ান রামেন্দ্র কুমার সিনহা, পিডিজি এপেক্সিয়ান জামিল চৌধুরী, পিডিজি এপেক্সিয়ান মাসুম আহমেদ, পিডিজি আহমেদ জাকারিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিপি এপেক্সিয়ান এমদাদুর রহমান, পিপি এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক, পিপি এপেক্সিয়ান তাহেদুর রহমান, পিপি এপেক্সিয়ান রাজিবুর রহমান, পিপি এপেক্সিয়ান এডভোকেট আকমল খান, পিপি এপেক্সিয়ান এডভোকেট জুবায়ের বখত, এপেক্স ক্লাব অব গ্রীনহিলসের সভাপতি এপেক্সিয়ান এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ শহীদ সালাম এর সভাপতি এপেক্সিয়ান ইমরান মির্জা, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জ‘র সভাপতি এপেক্সিয়ান এডভোকেট আলা উদ্দিন, এপেক্স ক্লাব অব সিলেটের (সভাপতি ইলেক্ট) এপেক্সিয়ান মো. মুস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা ২০২৪ সালের এপেক্স ক্লাব অব সিলেট এর বোর্ডকে অভিনন্দন জানান এবং ২০২৩ সালের সভাপতি আশিষ রায়ের নেতৃত্বের জন্য তার বোর্ডের ভুয়সী প্রশংসা ও ধন্যবাদ জানানো হয়। পিপি এপেক্সিয়ান এমদাদুর রহমানের ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain