শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

ফাজিলচিশত উন্নয়ন কল্যাণ সমিতি সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ফাজিলচিশত উন্নয়ন কল্যাণ সমিতি এর উদ্যোগে এ.বি.এম গ্রুপ এর চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আতাউল করিম ও সিলেট চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ এর ডাইরেক্টর খন্দকার ইসরার আহমেদ (রকি) এর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ১৪ অক্টোবর শনিবার রাত ৯টায় নগরীর ফাজিলচিশতস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
লল্লিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মদ ঈসা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উইমেন্স মেডিকেল কলেজ, সিলেটের প্রফেসর ডা. শামিম আহমেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী খন্দকার সিপার আহমেদ, সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ লোকমান, রিয়েল এস্টেটের এ.কে এম আশরাফ উদ্দিন কালাম, প্রফেসর শহিদুল ইসলাম, এডভোকেট আব্দুল মজিদ খোকা, কামরুল হামিদ চৌধুরী, সমাজ সেবক মনসুর, তা’লীমুল কুরআন মাদ্রাসা এন্ড এরাবিক লার্নিং সেন্টারের সহকারী পরিচালক মাওলানা ঈসা তালুকদার, যুব সংগঠক তারেক আহমেদ, মাইদুল ইসলাম চৌধুরী মাহি, গ্রাফিক্স ডিজাইনার আবুবাকার সিদ্দিক প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আনোয়ার হোসাইন।
ফাজিলচিশত উন্নয়ন কল্যাণ সমিতি এর পক্ষ থেকে এ.বি.এম গ্রুপ এর চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আতাউল করিম ও সিলেট চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ এর ডাইরেক্টর খন্দকার ইসরার আহমেদ (রকি)-কে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। সম্মাননা প্রদান শেষে ফাজিলচিশত আ/এলাকার নাইট গার্ডদের কে পোশাক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তাগণ ফাজিলচিশত এর উন্নয়ন ও স্মার্ট এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এলাকার উন্নয়নে সমিতির সকল সদস্যবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তাগণ এলাকার বিত্তবানদের গরিব, দুঃখী অসহায়দের যাকাত প্রদান করে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain