শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

সিলেট জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় এমাদ আর নেই

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় এমাদ মালিক আর নেই। মঙ্গলবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে আমেরিকার আটলান্টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) এমাদ মালিক গত এক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

তিনি সিলেট নগরীর শিবগঞ্জস্থ মৌচাক আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের আটলান্টার বাসিন্দা এমাদ মালিকের প্রতিবেশি মশরুদ সোহাগ সিলেটভিউকে জানান, এমাদ মালিক একা একটি বাসায় থাকতেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর পর্যন্ত ফোনে তার সাড়া না পাওয়ায় সহকর্মীরা বাসায় এসে তার ঘর ভেতর থেকে বন্ধ পান। পরে পুলিশকে খবর দিলে দরজা খুলে ভেতরে গিয়ে বিছানায় এমাদ মালিকের নিথর দেহ পাওয়া যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানায়। বর্তমানে তার লাশ হাসপাতালে রয়েছে। এমাদের আত্মীয়-স্বজনরা আটলান্টায় আসার পর লাশ হস্তান্তর করা হবে।

এদিকে সিলেট জেলা দল ও টিলাগড় ক্লাবের সাবেক কৃতী ফুটবলার এমাদ মালিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain