শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

জাফলং আমির মিয়া স্কুল ও কলেজে শেখ রাসেল‌‍‌ এর জন্মবার্ষিকীতে-দোয়া ও কেক কেটে পালন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের আমির মিয়া স্কুল ও কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় জাফলং আমির মিয়া স্কুল ও কলেজের হলরুমে এই আয়োজন করা হয়। জাফলং আমির মিয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ রাসেল এর আত্মজীবনী সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির গভার্ণিং বডির সভাপতি সামসুল আলম। এ সময় সামসুল আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশুপুত্র ও বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ এর ১৫ আগস্ট কালো রাতে মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকের নির্মম বুলেটের গুলি শহীদ হন শেখ রাসেল। সে দিন বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মম ভাবে তাকেও হত্যা করেছি। তৎকালীন সময় শেখ রাসেল রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর একজন ছাত্র ছিলেন। শিশু রাসেলের জীবন সম্পর্কে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। শেখ রাসেল দিবস পালনে এবারের প্রতিপাদ্য হল শেখ রাসেল দীপ্তময়,নির্ভীক নির্মল দুর্যয়। তাই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও শেখ রাসেলের জীবনী বুকে ধারণ করে তোমাদের এগিয়ে যেতে হবে। উক্ত আলোচনা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ বেলাল হোসেন, সহকারী শিক্ষক শাহজাহান সিরাজ। এ সময় আরোও উপস্থিত ছিলেন, গোয়ানঘাট প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিক সরকার, গভার্ণিং বডির সদস্য শাহানা আক্তার সুমা, আব্দুল আজিজ, হোসেন আহমদ রুহেল সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain