শিরোনাম :
প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী

জালালাবাদ গ্যাস বিদ্যা নিকেতনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে জালালাবাদ গ্যাস বিদ্যা নিকেতনের আয়োজনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন, কবিতা ও ছড়া আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

গত (১৮ অক্টোবর) সকালে নগরীর রায়নগরস্থ জালালাবাদ গ্যাস বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, কবিতা ও ছড়া আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী সারোয়ার জাহান মাহমুদ।

জালালাবাদ গ্যাসের সাবেক মহাব্যবস্থাপক মো. বদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন
জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী লিটন নন্দী, মহাব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ রেজাউল করিম, জালালাবাদ গ্যাসের অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক তৌফিকুল আহসান চৌধুরী, জালালাবাদ গ্যাস শ্রমিক লীগ ১৬৯০ (সিবিএ)-এর সাধারণ সম্পাদক মো. রুবেল আহমদ, ক্লাব সহ-সভাপতি লিয়াকত আলী গাজী।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক মো. আবুল হোসেন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আনিসুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক রাজিউর রহমান ও স্কুলের শিক্ষক মোস্তফা কামাল হাসিব।

অনুষ্ঠানের শুরুতে মিলাদ ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন কোয়ার্টার মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল বশর।

পুরস্কার বিতরণ শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain