শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

ভারত থেকে ফিরলো জকিগঞ্জের মারুফের মরদেহ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ভারতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রায় ৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে সিলেটের জকিগঞ্জের নাহিদুল ইসলাম মারুফ (২০) -এর মরদেহ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌছায়। পরে সেখান থেকে মরদেহ নিয়ে সিলেটের জকিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন স্বজনরা।

নিহত মারুফের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মারুফের জানাজা বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার বিরশ্রী রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

মারুফ জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আব্দুল হকের ছেলে। তার বাবা বীরশ্রী রহমানিয়া ইবতেদায়ি মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

এর আগে গত শুক্রবার (১৩ অক্টোবর) ভারতে রোমানিয়ার এম্বেসিতে পাসপোর্ট জমা দিয়ে বাসায় ফিরেন। পরে শনিবার (১৪ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে ভারতের দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। ৩ ভাই ও ১ বোনের মধ্যে সে দ্বিতীয় ছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain