শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

আল্লাহ আকবার ধনীতে সিলেটজুড়ে হাজার হাজার মুসলমানের বিক্ষোভ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এবং ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিলেটের মুসলিম জনতা।

শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মা ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানাতে সিলেট মহানগরজুড়ে হাজার হাজার মুসলমান বিক্ষোভ করেছেন।

 

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করার যে আহ্বান জানিয়েছিল তাতে সাড়া দিয়ে বিভিন্ন দেশের মানুষ রাস্তায় নেমে আসেন।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা এবং গাজায় ইসরাইলি হামলায় হতাহতের ছবি ও বিধ্বস্ত ভবনের ছবি বহন করছিলেন। এসময় তারা আমেরিকা ও ইসরাইলবিরোধী নানা শ্লোগান দেন।

পরে জুম্মার নামাজে শেষে সিলেটের হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদসহ বিভিন্ন মসজিদে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। হযরত শাহজালাল মাজার মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আমজাদ হোসেন।

এ সময় অনেকেই চোখের জল ছেড়ে মহান আল্লাহর রহমত কামনা করেন। তাছাড়া মুসল্লিরা বাংলাদেশসহ সারাবিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain