শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

চৈতালী পূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেছেন, উৎসবের মধ্য দিয়েই আমাদের সকলেরই আনন্দ হয়। একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। বাংলাদেশ ভারতের মধ্যেও তেমনি একটি গভীর সম্পর্ক রয়েছে। আর সেই সম্পর্কের মাধ্যমেই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতির মিলন রয়েছে। দূর্গাপূজা উৎসব আনন্দের মধ্যে দিয়েই পালন করা হচ্ছে। আনন্দের মধ্যেই সবসময় আমরা যেন মিলেমিশে থাকতে পারি সেই দিকেই সবাইকে লক্ষ্য রাখতে হবে।
তিনি রবিবার (২২ অক্টোবর) রাতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নগরীর মির্জাজাঙ্গালস্থ চৈতালী পূজা মন্ডপ পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল এর সাথে ছিলেন তার সহধর্মীনী নিতা জয়সওয়াল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৈতালী সংঘের সভাপতি এডভোকেট অশোক কর, সহ সভাপতি মদন মোহন কর্মকার, গৌতম বনিক, সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম সম্পাদক নির্মল রায় রাজা, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর বিক্রম কর সম্রাট, প্রতিষ্ঠাকালীন সদস্য রনবীর চক্রবর্তী, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, অর্থ উপ পরিষদের আহবায়ক পংকজ দাস, যুগ্ম আহবায়ক কিশোর চক্রবর্তী, কেশব সেন, জোনাকী চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain