শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

নগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

নগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর

বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

গতকাল (২৩ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় সিলেট রামকৃষ্ণ মিশনে শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শণ শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, উত্সব মূখর পরিবেশে সিলেট নগরে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

 

তিনি বলেন, নানা জাতি ধর্ম বর্ণের মানুষের একত্র বসবাসের কারণে সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির অতিত সেই ঐতিহ্য অটুট রেখে সিলেটের সকল পূজারী ও দর্শনার্থীরা শারদীয় দুর্গাপূজা উতসব পালন করছেন। শান্তিপূর্ণভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নে সিলেট সিটি কর্পোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

 

অনুসন্ধান নিউজ :: সিসিক মেয়র বলেন, সিলেট একটি আধ্যাত্মিক নগর। পূন্যভূমি সিলেটের শতবছরের ধর্মীয় সস্প্রীতির ইতিহাস রয়েছে। সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে নগরবাসির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এবিএম উজ্জ্বল, সিলেট রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ সহ পূজা উদযাপন সংশ্লিষ্টরা।

 

পরে মেয়র আরিফুল হক চৌধুরী নগরের আরো কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain