শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

সিলেট গোয়াইনঘাটে হাওরে মিলল অ্যাসল্ট মামলার আসামির মরদেহ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটের হাওর থেকে কামাল উদ্দিন (৪০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামাল গরু চোরাই সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত ও বিজিবি’র দায়ের করা অ্যাসল্ট মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার ভিতরগুল গ্রামের পাহাড়তলি দমদমা হাওর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কামাল উদ্দিন ভিতরগুল গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে দমদমা হাওরে কামাল উদ্দিনের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ভারত থেকে অবৈধ পথে আনা গরু চোরাচালানকারীদের সঙ্গে কামাল উদ্দিনের সম্পৃক্ততা ছিল। সপ্তাহ দিন আগে ভারত থেকে গরু নামাতে গিয়ে বিজিবি তাদের ধাওয়া করে। ওই ঘটনায় বিজিবি থানায় অ্যাসল্ট মামলা দায়ের করে। ওই মামলারও আসামি কামাল উদ্দিন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, বিজিবির ধাওয়া খেয়ে হাওরে সাঁতার কেটে পালাতে গিয়ে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain