শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

দিরাইয়ে নারীদের কথা কাটাকাটি নিয়ে গোলাগুলি, নিহত ১

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের দিরাই উপজেলার পুকিডর গ্রামে নারীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুলাল মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় কম পক্ষে ৩৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরজু খাঁ ও হোসেন খাঁয়ের লোকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

নিহত দুলাল মিয়া উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের বাসিন্দা মৃত আলীম উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তাদির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আরজু খাঁন ও হোসেন খাঁয়ের মধ্যে জমিজামা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। বুধবার সকালের দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এরপর উভয়পক্ষের লোকজনই বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দুইপক্ষের গোলাগুলিতে গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তাদির হোসেন জানান, খবরে পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হত্যাকারী পলাতক রয়েছে।

তিনি আরও জানান, আমিও নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশ লাশ সুরতহালের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain