শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

হবিগঞ্জে মাদকের বড় চালান জব্দ, আটক ২

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় বিপুল পরিমান গাঁজা চালানসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হল- উপজেলার গাজিপুর ইউনিয়নের গনকীরপাড় এলাকার মৃত আ: রাজ্জাকের পুত্র মোঃ আঃ খালেক (৪০) ও একই এলাকার সিএনজি চালক মৃত হাছান আলীর পুত্র মো. কাউছার মিয়া (২৬)।

আটককৃতদের কাছ থেকে বিশেষ কায়দায় শুকনা পাতার গুঁড়ার মধ্যে লোকায়িত পলিথিনে কস্টেপ দিয়ে মোড়ানো ৭৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।

চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক জানান, শুক্রবার দুপুরে আটককৃত আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর পুর্বে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের থানায় মামলা হয়।

ওসি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে গাঁজা এনেছিল চক্রটি। পরে বাহক দিয়ে নানা কৌশলে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়ার পরিকল্পনা ছিল তাদের। যদিও পৌরসভা এলাকার হাতুন্ডা কলেজ রোড এলাকায় বৃহস্পতিবার রাতে চেকপোস্ট বসিয়ে সিএনজিসহ চালকসহ দুজনকে আটক করে উল্লেখিত পরিমান গাজা উদ্ধার করা হয়।

ওসি বলেন, পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain