শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

ফটো সাংবাদিক মামুনের মোটরসাইকেল ভাঙচুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য ও দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক মামুন হোসেনের মোটরসাইকেল ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
পেশাগত দায়িত্বপালন কালে ফটো সাংবাদিক মামুন হোসেনের মোটর সাইকেল ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক। নেতৃবৃন্দ হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, ফটো সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির সংবাদ সংগ্রহ করে তা জনগণের সামনে উপস্থাপন করেন। তাদের এ দায়িত্ব পালনকালে তাদের ওপর আক্রমনের ঘটনা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া মোটেই কাম্য নয়।
এসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন পেশাগত দায়িত্ব পালনে ফটো সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সকল রাজনৈতিক দল ও নিরাপত্তা বাহিনী আন্তরিকতার পরিচয় দেবে।
প্রসঙ্গত, রোববার সকালে বিএনপির ডাকা হরতাল চলাকালে সিলেট নগরীর দরগাহ গেইট এলাকায় সংবাদ সংগ্রহকালে এসোসিয়েশনের সদস্য ও দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক মামুন হোসেনের সাইকেল ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain