শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

যুবদল সভাপতিসহ ১০ জন গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জে জেলা যুবদলের সভাপতি সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে অবরোধ কর্মসূচি বাস্তবায়নে সময় পুরাতন বাসস্টেশনের দলীয় কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত হলেন, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ইকবাল হোসেন, যুবদল নেতা তৌহিদ চৌধুরী, ইজাজুল হক চৌধুরী, শামছুল হক, সাকিব মুন খোকন, তাহিরপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ও বিএনপি নেতা হেনু মিয়া।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখিতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এরা সকলেই সোমবার সকালে পুলিশের দায়ের করা নাশকতার মামলার আসামী।

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেছেন, দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থানের সময় পুলিশ বিএনপির ১০ গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করেছে। পুলিশের অন্যায় আচরণ সহ্যের সীমা অতিক্রম করেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain