শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেট বিভাগে হরতালের ডাক যুবদলের

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দলের এক নেতা নিহতের প্রতিবাদে বুধবার (১ নভেম্বর) সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে যুবদল। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রতিবাদ সমাবেশ শেষে হরতালের ডাক দেয় সিলেট জেলা যুবদল।

গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলু। এর আগে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পিকেটিং করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন জিলু। যুবদলের অভিযোগ ধাওয়া করে পুলিশের গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে পড়ে জিলু আহত হন। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়, আর হাসপাতালে মৃত্যু হয়।

তবে যুবদলের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, পিকেটিংকালে পুলিশের গাড়ি দেখে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে জিলুকে বহনকারী মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে আহত হন জিলু। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে তিনি মারা যান।

এদিকে, জিলুর মৃত্যুর জন্য পুলিশকে দায়ি করে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর তাঁতীপাড়া থেকে মিছিল বের করে যুবদল। মিছিলটি কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। ওই সমাবেশ থেকে আজ বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়।

 

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, ‘আমাদের দলের নেতা দিলু আহমদ জিলুকে পুলিশ গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে। এর প্রতিবাদে আমরা সিলেট বিভাগে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছি।’

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain