শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

পূর্ব জাফলং যুবলীগের উদ্যোগে হরতাল অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশ, মিছিল অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৫৭৭ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বিএনপি ও জামাতের ডাকা তিন দিনের হরতাল অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশ, মিছিল ও মোটর সাইকেল সোডাউন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জাফলং আমির মিয়া স্কুল ও কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাফলং বাজার এসে মিলিত হয়। পূর্ব জাফলং যুবলীগের শান্তি সমাবেশ মিছিল ও মোটর সাইকেল সোডাউনে পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিক সরকার এর সভাপতিত্বে ও সহযুগ্ম আহ্বায়ক আহমেদ সোহেল জয় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, এসময় শাহাবুদ্দিন বলেন, বিএনপি জামাতের অবৈধ হরতাল, অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের জানমালের সুরক্ষায় যুবলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার ব্যানগার্ড হয়ে বর্তমান সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জননেতা ইমরান আহমদ এর হাতকে আরও শক্তিশালী করতে পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তি সমাবেশে আরোও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আমিরুল ইসলাম, সাইদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, জিয়াউর রহমান জিয়া, মান্নান খন্দকার, দিলিপ শর্মা, আল আমিন, জুয়েল রানা, মেহেদী হাসান, ইউসুফ আহমেদ, আব্দুল করিম, জাকির হোসেন, শাহীন আহমদ, কামাল হোসেন, শাহীন মাহমুদ, আকবর হোসেন মুরাদ, সোহেল মিয়া, আলী হোসেন, সাইদুল ইসলাম, আল আমিন শেখ, মাইন উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain