শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

৩ নভেম্বর মহাসমাবেশ উপলক্ষে সিলেটে ইসলামী আন্দোলনের সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যাানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে আগামী ৩ নভেম্বর ২৩ ইং শুক্রবার ঢাকা’র সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের ব্যবস্থাপনায় সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টায় দলীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, তফসিল ঘোষণার পূর্বে সরকারের পদত্যাগ করা উচিত। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং ভোটের অধিকার ফেরানোর লক্ষ্যে ৩ নভেম্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে ইনশাআল্লাহ।

সিলেট মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), ছদর আলহাজ্ব ইসহাক আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সহ সভাপতি মাও আমির উদ্দিন, আলহাজ্ব ফজলুল হক, মহানগর জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা আব্দুশ শহীদ, সাংগঠনিক সম্পাদক হা: মাও: মতিউর রহমান খান, শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন সিলেট মহানগর সহ সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক রায়হান বিন আজমল, ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মকবুল হুসাইন, জেলা সভাপতি আরিফুল ইসলাম শামিম, ছাত্র আন্দোলন সিলেট মহানগর সহ সভাপতি সাব্বির আহমদ তপু, জেলা সাধারণ সম্পাদক আলবাবুল হক চৌধুরী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain