শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

করিমগঞ্জ থেকে ইয়াবা এনে জাফলংয়ে বিক্রি, আটক ২

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিলেটের কানাইঘাট থেকে দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কানাইঘাট থানাধীন চতুল বাজারের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে এ দুজনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার বৈন্যা পশ্চিমপাড়া গ্রামের সুনীল চন্দ্র শীলের ছেলে সুমন চন্দ্র শীল (৩৬) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খন্ড (কৈকান্দিরপাড়) গ্রামের মজনু মিয়ার ছেলে আশিক মিয়া (২০)।

তারা দুজন মোটরসাইকেল করে ২ হাজার পিস ইয়াবা নিয়ে আসছিলেন।

জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানান- দীর্ঘদিন ধরে জকিগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী করিমগঞ্জ এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে গোয়াইনঘাটের জাফলং পর্যটন এলাকায় বিক্রয় করে আসছেন।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

তথ্যগুলো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain