শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

সেরা আলোকচিত্রী আনিস ও মামুনকে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যানির্বাহী কমিটির সদস্য আনিস মাহমুদ দৈনিক প্রথম আলো’র দেশসেরা আলোকচিত্রী মনোনীত হওয়া ও এসোসিয়েশনের সদস্য মামুন হোসেন বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট-২০২৩’র প্রতিযোগিতায় রাজনৈতিক ক্যাটারিতে প্রথম স্থান অর্জন করায় বাংলাদেশ ফটো জানালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি (বিপিজেএ)’র পক্ষ থেকে শনিবার (৪ নভেম্বর) রাতে এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদ ও খবরের কাগজের আলোকচিত্রী মামুন হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, সদস্য মামুন হাসান, দুলাল হোসেন, শেখ আব্দুল মজিদ, এইচ এম শহিদুল ইসলাম, শিপন আহমদ, আব্দুল খালিক প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain