শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

শেখ হাসিনার প্রথম নির্বাচনি জনসভা হবে সিলেটে -ওবায়দুল কাদের

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রথম নির্বাচনি জনসভা সিলেটে অনুষ্ঠিত হবে। সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আজ সোমবার (৬ নভেম্বর) দুপুরে সিলেটের বালাগঞ্জে বড়ভাঙ্গা নদীর উপর নির্মিতব্য দু’টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনঅনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী এ সময় আরো বলেন- সিলেটি প্রবাসীদের অবদান শেখ হাসিনা স্বীকার করেন। তাদের মূল্যায়ন করেন তিনি। এছাড়া সিলেটের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। উল্লেখ্য, এই দু’টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিলো সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। কিন্তু অনিবার্য কারণবশতঃ রবিবার রাতে হঠাৎ করে সিলেট সফর বাতিল করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain