শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

ওসমানীর মর্গে পড়ে আছে লাশ, পরিবারের সন্ধান চায় পুলিশ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: তিন দিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে ৫৫ বছর বয়েসি এক পুরুষের লাশ। তাঁর পরিবার কিংবা স্বজনদের কোনো খোঁজ মিলছে না। গত ৫ নভেম্বর লাশটি মহানগরের চৌহাট্টা এলাকার ফুটপাত থেকে উদ্ধার করে পুলিশ। ওই লাশের স্বজনদের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা এক বিজ্ঞপ্তিতে জানায়- ৫ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে মহানগরের চৌহাট্টাস্থ সরকারি আলিয়া মাদরাসা মাঠের দক্ষিণ-পূর্ব কোণে ফুটপাত থেকে আনুমানিক ৫৫ বছর বয়েসি অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করে।

পরবর্তীতে সিলেট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর টিম প্রযুক্তির সহায়তায় ওই লাশের পরিচয় সনাক্ত করার চেষ্টা করলেও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে আছে।

পরিবারের সদস্য বা স্বজন কেউ জানতে পারলে কোতোয়ালি থানার ডিউটি অফিসার (মোবা-০১৩২০-০৬৭৫৭৩) ও এসআই কাজী জামাল উদ্দিন (০১৭১৫-৩৮২৫৭১)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain