শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সুনামগঞ্জে বিএনপির বি ক্ষো ভ মিছিল, যানবাহন ভাঙচুর

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সরকারের পদত্যাগ এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী জোটের দলগুলোর ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিনে আজ সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এদিন তারা বেশ কয়েকটি বাস, সিএনজিচালিত অটোরিকশা পিকআপ ভাঙচুর করেছেন।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জের মদনপুর-দিরাই সড়কে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিল থেকে নেতাকর্মীরা দুটি বাস, একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম কামরুল।

জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ‘অবরোধ চলছে, চলবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain