শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

বালাগঞ্জ ছাত্রদল নেতা সোহেলের কবর জিয়ারত করেন- সিলেট জেলা বিএনপির

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরির প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে শাহাদাতবরণ কারী বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের ৩য় শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার মরহুম শহীদ সায়েম আহমদ সুহেলের কবর জিয়ারত করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। জিয়ারত শেষে শহীদ সায়েম আহমদ সোহেল স্মৃতি পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন কামরুল হুদা জায়গীরদার সহ নেতৃবৃন্দ।
এসময় বালাগঞ্জ উপজেলা ও স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শহীদ সায়েম আহমদ সোহেলের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কবর জিয়ারত শেষে কামরুল হুদা জায়গীরদার বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাহসী সৈনিক ছিলেন সায়েম আহমদ সোহেল। তিনি মানুষের অধিকার রক্ষায় নিজের জীবন বিলিয়ে দিয়ে দেখিয়ে গেছেন দেশের প্রতি তার কতটা ভালবাসা ছিল। গনতন্ত্রকামী জনতার অন্তরে শহীদ সোহেল আদর্শের বাতিঘর হয়ে চিরদিন বেঁচে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain