শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

বৌদ্ধ যুব পরিষদ সিলেট অফিস উদ্বোধন ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে-ডা.আরমান আহমদ শিপলু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, সিলেটে নানা ধর্মের মানুষ বাস করেন। মানুষে মানুষে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন এখানে সুদৃঢ়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের অনেক কীর্তিমান ধর্মীয় গুরুদের আবির্ভাব হয়েছে সিলেটে। পূণ্যভূমি সিলেট শান্তি ও সম্প্রীতির একটি নগরী।
গত (১০ নভেম্বর) নগরীর ১২ নম্বর ওয়ার্ডের শেখঘাটস্থ ২৫৫ শেখঘাট বাবৌযুপ’র কার্যালয়, সিলেট প্রাঙ্গণে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল-এর কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল-এর প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি টি লিমিটেড সিলেটের বিভাগীয় ব্যবস্থাপক মো: আনিসুজ্জামান পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী, মানবিক ব্যক্তিত্ব হাজী রফিকুল আলম, সিলেট মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমদ, বিশিষ্ট সংগঠক উত্তম পুরকায়স্থ, হাফিজুল ইসলাম সুমন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল-এর উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী, উপদেষ্টা সাধন কুমার চাকমা, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি অংশু মারমা, সহ-সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, বাবৌযুপ-এর একনিষ্ঠ কর্মকর্তা রমা বড়ুয়া, টুম্পা বড়ুয়া, রত্না বড়ুয়া, শেলু বড়ুয়া, সুজন বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া, সুজিত বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাবৌযুপ সিলেট অঞ্চল-এর নেতৃবৃন্দ।

সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সহযোগিতায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আহমদ সহ সংগঠনের একনিষ্ট কর্মকর্তাদের নেতৃত্বে বিনামূল্যে ১৬তম বারের মতো ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain