শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

গোয়াইনঘাটে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: বাংলাদেশ আওয়ামীযুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও কেক কাটার আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে গোয়াইনঘাট উপজেলা যুবলীগ। উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ ও যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন এর নেতৃত্বে সকাল সাড়ে ১১টায় আনন্দরেলি ও উন্নয়ন শোভা যাত্রা নিয়ে গোয়াইনঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসে মিলিত হয়। পরে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীযুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ৫১তম জন্মদিন পালন করে গোয়াইনঘাট উপজেলা যুবলীগ। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সুবাস চন্দ্র পাল ছানা,সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম,উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম,গোলাম কিবরিয়া রাসেল,মুজিবুর রহমান লাইব্রেরী,সালেহ আহম,জুবের আহমদ,জিয়াউল ইসলাম চৌধুরী,রেজাউল করিম রাজ্জাক,শামীম আহমদ,মুজিবুর রহমান,সোহেল আহমদ,কামাল আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাশেদ পারভেজ লাভলু, যুগ্ম আহ্বায়ক রফিক সরকার, ফতেহপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রাশিদ আলী, যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, তোয়াক্কুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন লুনি, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, পশ্চিম আলীগাও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক খয়ের আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম প্রমখ,
অপর দিকে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাফলং আমির মিয়া স্কুল ও কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল এর সামনে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain