শিরোনাম :
সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন

জুয়েলের নেতৃত্বে গুলশানে ছাত্রদলের মিছিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিএনপি ঘোষিত চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার সকালে গুলশান এলাকায় সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল বলেন, ‘সরকারের পতন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। দল থেকে যখন যে নির্দেশনা দেওয়া হবে, আমরা তা বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির সংঘর্ষে পুলিশের ছোঁড়া টিয়ারশেল জুয়েলের চোখে আঘাত হানে। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain