শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

দায়িত্বগ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন সিসিক মেয়র, জানালেন কৃতজ্ঞতা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোারেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোটো বোন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

মেয়র হিসাবে সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সাথে এটা আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রথম সাক্ষাৎ। তিনি প্রধানমন্ত্রী ও শেখ রেহানার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

সাক্ষাতকালে সিসিক দায়িত্বগ্রহণের তৃতীয় দিনেই একেনেক সভায় সিলেট নগরবাসীর সার্বিক উন্নয়নে ১ হাজার ৪শ’ ৫৯ কোটি টাকার বড় প্রকল্প অনুমোদন দেয়ায় সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের পক্ষ থেকে সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে নৌকার প্রার্থী হিসাবে তাকে মনোনয়ন দেয়ায় আবারও তিনি শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে এই জনপদের সার্বিক উন্নয়নে আন্তরিক বলে আবারও উল্লেখ করেন। তিনি সিসিক মেয়রকে নিবিড়ভাবে জনগনের জন্য কাজ করার পরামর্শও দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতিক নিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। গত ৭ নভেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। এরপর গত ৯ নভেম্বর রাজধানীর শের-ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একেনেক সভায় সিলেট সিটি করপোরেশনের অবকাঠামোগত উন্নয়নে ১৪৫৯ কেটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain