শিরোনাম :
সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন

অবরোধের সমর্থনে নগরীতে রাতে মহানগর যুবদলের মিছিল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন ও সরকারের পতনের এক দফা দাবীতে বিএনপি আহুত ৫ম দফার ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে নগরীতে মিছিল করেছে মহানগর যুবদল। মঙ্গলবার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে উক্ত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মহানগরের আওতাধিন বিভিন্ন ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ,জেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য লিটন আহমদ, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এমদাদুল হক স্বপন, যুবদল নেতা জুয়েল আহমদ জুবেদ, মালেক আহমদ, ডি, এইচ খান মিশু,দুলাল আহমদ, জামাল আহমদ খান, বাবলু মিয়া, সাহেদ আহমদ, এম এ সালাম, সাহেল রহমান, রিপন চৌধুরী, মোঃ কাচা মিয়া, সিহাব খাঁন, এম এ হাসান, নুর মোহাম্মদ খান তাইফুর, মকসুদুল করিম ইমন, শাহিন উদ্দিন আহমেদ, ছবরুল ইসলাম নেপুর, মাহফুজুল করিম শিপলু, হুসেন আহমেদ, জুনেদ আহমদ, তুহিন আহমদ, আব্দুল আলিম, হাসান আহমদ রুমেল, বলিক হোসেন, তানভীর আহমেদ, সুমন মজুমদার, রাজু আহমেদ, মাসুম আহমদ, নাজমুল ইসলাম, মুন্না আহমদ, সাদ্দাম হোসেন লিটু, বাবলা আহমদ, মানিক আহমদ, সাদ্দাম আহমদ, লায়েক আহমদ, পারভেজ আহমেদ, সাগর আহমেদ, বাবলা আহমদ, রাজন আহমদ, রাকিব আহমদ, কামরান উদ্দিন অপু, সুমন আহমদ, রাশেদ আহমদ, অলি মিয়া, রমজান মিয়া, হাবিব আহমদ, রহমত, মুয়াজিম মিয়া, আবু ওয়াকিল সাহান ও সামসুল ইসলাম প্রমুখ।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একতরফা নির্বাচনের জন্য তফসিল ঘোষণার পরিনতি ভালো হবেনা। এ দেশে নিরপেক্ষ সরকার ছাড়া আর কোন পাতানো নির্বাচনের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবেনা। ৫ম দফার ৪৮ ঘন্টার অবরোধ সফলের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলনে শামিল হওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain