শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

ফিলিস্তিদের উপর হামলা বন্ধের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা বন্ধের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) বিকেলে ৫নং ওয়ার্ডের কলবাখানী এলাকায় এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিদের উপর ইসরায়েল বর্বরোচিত হামলা চালিয়ে হত্যা করছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। শত শত নিরীহ মানুষ তাদের হামলায় প্রতিদিন মারা যাচ্ছে। অথচ বিশ্ব নেতারা তাকিয়ে দেখছে। তারা শুধু মুখ দিয়ে কথা বলছে। হামলা বন্ধের কোন ব্যবস্থা নিচ্ছে না তারা। ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা গাজার মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আজকে আমরা দাঁড়িয়েছি। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

বক্তারা, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে দ্রুত এক কাতারে আসার আহবান জানান।
সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি গোপাল বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক গুলাম জাকারিয়া চৌধুরী শিপলু, এডভোকেট সাবের চৌধুরী, এডভোকেট সোহেল আহমদ চৌধুরী, ক্লাবের যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদ, জাহাঙ্গীর আহমদ, এহসান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain