শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেট-৪ আসনে এমপি পদে দলীয় মনোনয়পত্র জমা দিলেন নাজমুল আলম রোমেন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০৪ (২৩২) সংসদীয় আসনের সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, শ্রম আদালত সিলেট এর শ্রমিক প্রতিনিধি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য নাজমুল আলম রোমেন।
সোমবার (২০ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়পত্র দাখিলকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সহ সম্পাদক মহি উদ্দিন মহি, সাবেল আহমদ, শ্রমিকলীগ নেতা কাইয়ুম চৌধুরী, নেওয়াজ শরীফ রাজু, মহানগর ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, আবরার ফয়সল অভি প্রমুখ।
এসময় নাজমুল আলম রোমেন সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain