শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-সিলেটের সহায়ক কর্মচারী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট কর্তৃক আয়োজিত সহায়ক কর্মচারীগণের ০৪ (চার) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মশিউর রহমান চৌধুরী।
সোমবার (২০ নভেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটের কনফারেন্স হলে সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. আবুল হাসানাত এর সভাপতিত্বে ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মশিউর রহমান চৌধুরী বলেন, সাধারণ জনগণকে ন্যায় বিচার ও সেবা প্রদানের জন্য আদালতের সহায়ক কর্মচারীগণের প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণের উদ্দেশ্য সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রশিক্ষণ পরিচালক অঞ্জন কান্তি দাস।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিদ্যুৎ কোর্ট (যুগ্ম জেলা জজ) এর ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব, নূসরাত তাসনিম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দিলরুবা ইয়াছমিন, মোঃ আলমগীর হোসেন, আসমা জাহান, কাজী মো: আবু জাহের বাদল প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain