শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

তফশিল পেছানোর সুযোগ আছে: সিলেটে ইসি আনিছুর

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, বিএনপি যদি নির্বাচনে আসে সেক্ষেত্রে তফশিল পেছানোর সুযোগ আছে৷ পাশাপাশি চলমান রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বিঘ্ন করেনি বলে দাবি করেন তিনি৷

 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে সিলেট ও সুনামগঞ্জের প্রশাসনের উওরধনত কর্মকর্তাদের সাথে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক কার্যালয় অনুষ্ঠিত এই বৈঠকে দুই জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, র‍্যাব, পুলিশ, বিজিবির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এ সময় নির্বাচন কমিশনার বলেন, শতভাগ রাজনৈতিক দল কখনো নির্বাচনে আসেনি। যদি অধিকাংশ দল অংশ নেয় সেখানেই নির্বাচনী আমেজ থাকে৷ তবে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ গ্রহণের আহ্বান আগেও ছিলো এখনো আছে।

বিএনপি না এলে কোনো প্রভাব পড়বে কি জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না, হয়ে যাবে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain