শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেট মহানগরীর ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সিলেট সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে সিলেট নগরীর মানিকপীর রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করার জন্য নানা কর্মকান্ড পরিচালনা করছে। তাদের বলবো কোনো ষড়যন্ত্র করে, নাশকতামূলক কর্মকান্ড করে এই সরকারের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্থ করা যায়নি। তেমনিভাবে নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে সংসদ নির্বাচন ব্যর্থ করা যাবে না। এই নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে শেখ হাসিনার নেতৃত্বেই হবে ইনশাআল্লাহ।
সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুহিবুর রহমান সাবুর সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মুফতি আব্দুল খাবির এবং ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাজুওয়ান আহমদের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকদের থেকে বক্তব্য রাখেন, কামাল আহমদ, শেখ মোহাম্মদ সুরুজ আলী, বদরুল ইসলাম, ইসমাইল মাহমুদ সুজন, মো. সয়েফ খান, মো. সালাউদ্দিন বক্স সালাই, কাউন্সিলর মো. ফজলে রাব্বী চৌধুরী, শফিকুল ইসলাম আলকাছ, আব্দুস সালাম সাহেদ, এম এ খান শাহীন, জাবেদ আহমদ, আনোয়ার হোসেন আনার, সেলিম আহমদ সেলিম, আনোয়ারুস সাদাত, বিজয় কুমার দেব বুলু, আব্দুর রব হাজারী, মঈনুল ইসলাম মঈন, রুকন আহমদ, মো. আব্দুল মুকিত, মো. জুনু মিয়া, মো. জাহিদ খান সায়েক, গোলজার আহমদ জগলু, শেখ সোহেল আহমদ কবির, জাহিদুল ইসলাম মাসুদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain