শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

একতরফা নির্বাচন তফসিল বাতিল করুন: বাম গণতান্ত্রিক জোট

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: একতরফা নির্বাচন তফসিল বাতিল করে দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিলেট সিটি কর্পোরেশন পয়েন্টে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে চৌহাট্টাস্থ শহিদমিনারে গিয়ে শেষ হয়। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সনজয় কান্ত দাশ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। জনমতকে উপেক্ষা সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে একতরফা নির্বাচনের লক্ষ্যে ফরমায়েশি তফসিল বর্তমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলছে। বক্তারা অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে একতরফা নির্বাচন তফসিল বাতিলের আহ্বান জানান এবং নির্বাচনকালীন দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন আগামী সংসদ নির্বাচনের জন্য গণ আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain