শিরোনাম :
সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

গণভবনে ঢুকতে মনোনয়ন প্রত্যাশীদের দীর্ঘ লাইন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাক্ষাৎ করতে গণভবনে ঢুকছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।

রোববার (২৬ নভেম্বর) সকাল থেকেই দীর্ঘ লাইন শুরু হয়। এদিন সকাল ১০ টায় শেখ হাসিনার সাক্ষাৎ করবেন মনোনয়ন প্রত্যাশীরা।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ৩ হাজার ৩৬২ জন আজ গণভবনে ডাকা হয়েছে।

এদিকে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলে গত ১৮ – ২১ নভেম্বর পর্যন্ত। এই চার দিনে ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দফায় দলীয় সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। আজ বিকেল চারটায় দলের প্রার্থী ঘোষণা করবে আওয়ামী লীগ।

এছাড়া গত শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকা হয়।

এতে বলা হয়, ২৬ নভেম্বর সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আরও বলা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain