শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জালালাবাদ যুব ফোরাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর বলেছেন, যুব সমাজ হচ্ছে দেশ জাতির অন্যতম শ্রেষ্ট সম্পদ। সঠিক নেতৃত্ব ও পরিচর্যার মাধ্যমে তাদেরকে মেধার বিকাশ ঘটাতে হবে। তাদেরকে নৈতিকতা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধূলা সহ নানা ধরনের জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা উচিত। এর মাধ্যমে তাদের শারীরিক উৎকর্ষতার পাশাপাশি মেধা ও নৈতিকতার বিকাশ ঘটানো সম্ভব। খেলাধূলার প্রতিযোগীতা তাদের মধ্যকার সামাজিক বন্ধন সুদৃঢ় করে। ফলে তারা আর্তমানবতার কল্যাণে কাজ করতে অনুপ্রেরণা পায়, উৎসাহিত হয়।
তিনি শুক্রবার রাতে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগর আয়োজিত আন্তঃমহানগর মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফোরামের মহানগর আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব পারভেজ আহমদের পরিচালনায় নগরীর দক্ষিণ সুরমা বাইপাস সংলগ্ন কীক অফ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম, সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলার সোহেল আহমদ রিপন ও ফোরামের উপদেষ্টা মুফতি আলী হায়দার। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফোরামের দায়িত্বশীল শফিকুল আলম মফিক, নজরুল ইসলাম, জুনাইদ আল হাবীব, মিয়া মু. রাসেল, বিশিষ্ট ক্রীড়াবিদ দুদু মিয়া, সাবেক ছাত্রনেতা মামুন হোসাইন, সমাজসেবী সাদেক খাঁন, ফয়জুল হক, সালাম খান, আমিনুল ইসলাম সুফি, আবু হাসান, জাহাঙ্গীর, মিরাজ, মাহবুব, আবিদ, জাবেদ আহমদ, আব্দুস সুবহান, সালাহউদ্দিন ও এডভোকেট রিপন আহমদ প্রমূখ।
মহানগর বিভিন্ন থানা থেকে ১০টি টিম টূর্নামেন্টে অংশ গ্রহণ করে। ৩১ ডিসেম্বর শুক্রবার রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ টীমের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিবৃন্দ। ফাইনালে দক্ষিণ সুরমা থানা টীমকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বিমানবন্দর থানা ফুটবল টীম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain