শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে ড. মোমেনের নির্বাচনী করণীয় নির্ধারণী সভা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ কে আব্দুল মোমেন এর নির্বাচনী প্রচারণা ও করনীয় নির্ধারনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর জিন্দাবাজারস্থ ফরিদ প্লাজার ৫তলায় এই সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফেরদৌস খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সহ-সভাপতি এটিএম বদরুল ইসলাম, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সাহিদুর রহমান স্বপন, সহ-সাধারণ সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস, বাবু বিধূভূষন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক তফজ্জুল হোসেন, আবদুল হক লিমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোটারিয়ান শাহ জামাল আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাধুরী গুন, কার্যকরী সদস্য শাহ আলম হেড মাষ্টার, ছয়ফুল আলম আবুল।
উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া সম্পাদক জাকির আহমদ, সহ মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদা বেগম, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তুহিন আহমদ চৌধুরী, সদস্য আজিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain