শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

ব্যাংকার্স ক্লাব সিলেটের ফুটসাল প্রতিযোগিতার উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম বলেছেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। খেলাধুলা একধরণের ব্যায়ামের কাজ করে। তাই সকলের উচিৎ নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা। খেলাধুলা আয়োজন ব্যাংকারদের মানুষিক ও শারীরিক সুস্থতায় সহায়ক ভূমিকা রাখবে।
ব্যাংকারদের একঘেয়েমি কাজের মধ্যে শারীরিক ও মানুষিক সুস্থতায় এ আয়োজন সহায়ক হবে উল্লেখ করে একটি উপভোগ্য ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা হবে এ প্রত্যাশা করেন।
তিনি সোমবার (২৭ নভেম্বর) রাতে সিলেটের দক্ষিণ সুরমার সিরামপুর এলাকায় এভালন স্পোর্টস ক্লাব মাঠে সিলেট অঞ্চলের ব্যাংকারদের সৌহার্দ্য ও সম্পৃতির প্রতীক ব্যাংকার্স ক্লাব সিলেট এর উদ্যোগে ফুটসাল প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ আহমদ, পরিচালক আনিসুর রহমান, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক কমল ভট্টাচার্য, ইসলামী ব্যাংকে আঞ্চলিক প্রধান জাকির হোসেন, উত্তরা ব্যাংকে উপ-মহাব্যবস্থাপক আতিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ, সুভাষ চন্দ্র আচার্য্য, মো. ওয়ারিছ উদ্দিন, আঞ্চলিক প্রধান মার্কেন্টাইল ব্যাংক দেব জ্যোতি মজুমদার, প্রাইম ব্যাংক হুমায়ুন কবীর, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ফয়ছল আহমদ, ব্র্যাক ব্যাংক মোহাম্মাদ ইয়াহিয়া, প্রিমিয়ার ব্যাংক হাবিবুর রহমান টিপু, সীমান্ত ব্যাংক তারেক মাহমুদ, ব্যাংক আল ফালাহ দেওয়ান আল আমিন প্রমুখ।
উদ্বোধনী অনুনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী তামান হাছিব। এছাড়া ক্লাবের মুখ্য সমন্বয়ক আব্দুল হাদী, সিনিয়র সদস্য সৈয়দ নকীব হোসেইন, সাংগঠনিক সম্পাদক আলী আকতার, সদস্য সিতাংশু শেখর রায়সহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও অন্যান্য ব্যাংকের প্রায় দুইশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ অঞ্চলের ৫৬টি ব্যাংককে আটটি নদীর নামে ৮টি টিম গঠন করা হয়। সুরমা স্ট্রাইকারস, বরাক ব্লাস্টার, সুলতান অব সুতাংস, যাদুকাটা জাগুয়ারস, সুপার স্টোন সারি, পিয়াইন প্যান্থারস, খোয়াই ক্যাপিটালস ও কুশিয়ারা কিকার্স এর মধ্যে দুইটি গ্রুপে লীগ পদ্ধতিতে এ খেলার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain