শিরোনাম :
এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল : ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর ইলিয়াস আলী গুম: ট্রাইব্যুনালে বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুর নজরুল একাডেমি সিলেটের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

তারেক রহমানকে পছন্দ না করায় বিএনপির অনেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘তারেক রহমানকে বিএনপির অনেকেই পছন্দ করছেন না। তাই তারা বিএনপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে আসছেন।’

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারেক রহমান আর কোনো দিন রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন। এখন সেখানে গিয়ে বিএনপির কথিত চেয়ারম্যান নানা ধরনের বিবৃতি দিচ্ছেন।’

আগামী ২৯-৩০ নভেম্বর সরকার পতন হবে বিএনপির পক্ষ থেকে এমনটাই বলা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ধরনের কোনো আশঙ্কা নেই। বিএনপির কঠোর আন্দোলন কি তা আমাদের জানা নাই। যতো আন্দোলন করুক দেশের মানুষ তাদের ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না।’

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘অনেকেই নির্বাচনে আসার জন্য প্রস্তুত হয়েছেন। সারা দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে। নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain