শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

জেলা সমাজসেবা কমপ্লেক্স এর ফলক উম্মোচন-মেয়র আনোয়ারুজ্জামান

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমি নগর পিতা নয় নগরের সেবক হিসাবে কাজ করতে চাই। এ সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে তা অকল্পনীয়। তৃনমূল পর্য্যায়ে এসরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারন মানুষের কাছে তুলে ধরতে হবে। একটি সরকার দেশ উন্নত হতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রধানমন্ত্রীর ডায়ানামিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ভ্যাকসিন, পদ্মাসেতুসহ বিভিন্ন উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়ন কর্মকান্ডকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। জীবন মানের উন্নয়নের কারনে দেশ আজ স্মাট বাংলাদেশ থেকে উন্নত বাংলাদেশে রুপান্তরিত হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেয়ার পাশাপাশি উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্স এর ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্স শেখঘাট সিলেট এর সম্মেলন কক্ষে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুর রফিকের পরিচালনায় ফলক উম্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রæত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা আবুল কালাম, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সালমা বাসিত, অতিরিক্ত পুলিশ সুপার সিলেট জেলা পুলিশ শেখ মোঃ সেলিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোবারক হোসেন,বিভাগীয় সমাজসেবা কার্য্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস,সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ সোলেমান মজুমদার, জেলা সমাজসেবা কার্য্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজিম উদ্দিন, রফিকুল হক। এসময় সিলেট জেলা সমাজসেবা অধীনে পরিচালিত বিভিন্ন প্রতিষ্টানের প্রধানসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা থেকে সারা বাংলাদেশের ২২টি জেলা সমাজসেবা কমপ্লেক্স উদ্বোধন করেন। পরে স্থানীয়ভাবে এর ফলক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain