শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেট -৪ আসনে নৌকার প্রার্থী ইমরান আহমদকে বিজয়ী করতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এড. নাসির

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদের সমর্থনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস এর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

সভায় প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ উন্নয়নের মহাসড়কে। দেশ একসময় অন্ধকারে ছিল, দেশের রিজার্ভ ছিল শূন্যের কোঠায়। সেই অবস্থা থেকে জননেত্রী শেখ হাসিনা তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের এসব বিষয় জানাতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৪ আসনের প্রার্থী ইমরান আহমদ বলেন, জনগণকে বুঝাতে হবে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, চট্টগ্রামে টানেল নির্মাণ হয়েছে, ঘরে ঘরে আজ বিদ্যুৎ পৌঁছে গেছে। দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন তিনি তা বাস্তবায়ন করেন। এজন্যই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৪ আসনের প্রার্থী ইমরান আহমদ বলেন, জনগণকে বুঝাতে হবে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, চট্টগ্রামে টানেল নির্মাণ হয়েছে, ঘরে ঘরে আজ বিদ্যুৎ পৌঁছে গেছে। দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন তিনি তা বাস্তবায়ন করেন। এজন্যই জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে সিলেট -৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইমরান আহমদকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে উপস্থিত নেতৃবৃন্দকে নির্দেশ দেন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ১নং পশ্চিম ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে শামীম আহমদ, ২নং পশ্চিম ইসলাম ইউনিয়নের পক্ষে মুল্লুক হোসেন, ৩নং তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে কমর উদ্দিন চৌধুরী, ৪ নং ইছাকলস ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন আহমদ, ৫ নং উত্তর রণিখাই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে মাস্টার ফয়জুর রহমান, ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে আব্দুল হাসিম, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে ১নং পশ্চিম ইসলাম ইউনিয়নের পক্ষে মিজানুর রহমান চৌধুরী, ২নং পশ্চিম ইসলাম ইউনিয়নের পক্ষে ডা আব্দূল মান্নান, ৩নং তেলিখাল ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে সালেক আহমদ, ৪ নং ইছাকলস ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে সামছুল হক ৫ নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে মোহাম্মদ মাসুকুল ইসলাম টিটু, ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে সাজ্জাদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলাউদ্দিন প্রমুখ।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain