শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না: মুহিবুর রহমান

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র (বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান ) মুহিবুর রহমান বলেছেন, তথ্য প্রযুক্তির অবাঁধ বিচরণের যুগে সঠিক নির্বাচন হলে আমিই বিজয়ী হবো। এবার জনগনকে দিনের ভোট দিনে দেওয়ার সুযোগ দিলে জনগন তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভুল করবে না ।

২০১৪ ও ১৮ সালে জনগন ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। আশা করি এবারের নির্বাচন প্রতারণার নির্বাচন হবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি নিজে নির্বাচন পর্যবেক্ষণ করবেন যাতে করে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়। বিদেশেীদেরও নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হয়েছে। সব কিছু মিলেয়ে আমরা বিশ্বাস করতে পারি এই নির্বাচন সুষ্ঠু হবে। ভোট ছিনতাই হবে না, সেন্টার বন্ধ করে স্টাম্পিং হবে না, রাতে বক্সে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে পরাজিত করা হবে না। আর তাই যদি হয় বিশ্বনাথ-ওসমানীনগরে যে গণজুয়ার আছে কেই আমাদের বিজয় ঠেকাতে পারবে না। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ওসমানীনগরের গোয়ালাবাজারস্থ একটি অভিজাত রেস্তোরায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে উপরোক্ত কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল হক, আ’লীগ নেতা এখলাছুর রহমান, আব্দুর রুপ, সালিশ ব্যক্তিত্ব শাহাব উদ্দিন, যুব সংগঠক জাহেদ আহমদ সুমন প্রমূখ। এ ছাড়াও সংবাদ সংম্মেলনে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain