শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

অবরোধের সমর্থনে ও রাজবন্দির মুক্তির দাবিতে সিলেটে ছাত্রদলের মিছিল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে ও সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু এবং এনামুল কবীর চৌধুরী সোহেলের মুক্তির দাবিতে এ মিছিল অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা দেড়টায় সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় জেলা ও মহানগর ছাত্রদলের যৌথ উদ্যোগে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সহ সভাপতি জুবের আহমেদ, কামরান আহমেদ, জুবায়ের আহমেদ লিলুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন, সরকার বিরোধী চলমান আন্দোলনে সিলেটসহ দেশের মানুষ অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছেন। এ থেকেই প্রমাণ হয় এই সরকারকে দেশের মানুষ ক্ষমতায় আর দেখতে চায় না। যেভাবেই হোক এ সরকার থেকে পরিত্রাণ চায় তারা।

বক্তারা বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সিলেটের ছাত্রদল নেতা আহসান, টিপু, সোহেলসহ সকল রাজবন্দির অবিলম্বে মুক্তির দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain