শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সভায় অসুস্থ হয়ে হাসপাতালে মেয়র আনোয়ারুজ্জামান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত পরিষদের প্রথম সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। অসুস্থবোধ করায় সভা থেকে তাকে সাথে সাথে নগরীর তেলিহাওরস্থ পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা ১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ।

 

কাউন্সিলর রেজওয়ান আহমদ জানান, সোমবার সকাল সাড়ে ১১টায় করপোরেশনের নতুন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে বেলা পৌণে ১টার দিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অসুস্থবোধ করেন। সাথে সাথে সভা মুলতবি করে তাকে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও পরে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মেডিসিন বিশেষজ্ঞ শিশির বসাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন কাউন্সিলর রেজওয়ান।

এদিকে, প্রথম সভায় মেয়র প্যানেল নির্বাচনের কথা থাকলেও সভা মুলতবি হওয়ায় তা হয়নি। আগামী সভায় প্যানেল মেয়র নির্বাচন হবে বলে সিটি করপোরেশন সূত্র জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain