শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

দিরাইয়ে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৪

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের দিরাইয়ে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) ভোরে দিরাই পৌর শহরের দাউদপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তপন দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ৪ টি মিনি ট্রাকে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আব্দুল হাই’র ছেলে আল আমীন (২০), আব্দুল আলীর ছেলে সুজন মিয়া (২২), ছিদ্দিক মিয়ার ছেলে মঞ্জিল মিয়া (৪২), রবীন্দ্র দেবনাথের ছেলে প্রান্ত দেবনাথ (২১)। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাক বোঝাই ভারতীয় চিনি নিয়ে সোমবার ভোরে সুনামগঞ্জ থেকে দিরাই বাজারে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে দাউদপুর এলাকায় ভারতীয় চিনি বোঝাই ৪ টি মিনি ট্রাকসহ ৪ জনকে আটক করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, আটককৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা। আটককৃতদের সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain