শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

সুবিধাবঞ্চিত আনসার ভিডিপি সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস বলেছেন, দেশ ও জাতি গঠনে আনসার ভিডিপির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তারা দেশ ও জাতির কল্যানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন, বনায়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, নিরক্ষরতা দূরীকরণ, নারী ও শিশু পাচার রোধ সহ দেশের উন্নয়নমূলক কর্মকান্ডে নিরলস ভাবে কাজ যাচ্ছে। তিনি দেশের মানুষের দুঃসময়ে আনসার ভিপিপির সদস্যদের পাশের দাঁড়ানোর আহবান জানান। তাছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের আন্তরিতকতা ও সাহসিকতার মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনে বিশেষ গুরুত্বারোপ করার আহবান জানান।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্ছ এবং জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে দরিদ্র-অসহায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আনসার ও ভিডিপি সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বীর সভাপতিত্বে ও সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হকের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: রাশেল গাজী, তানিয়া লাইজু খানম, আমির হোসেন ও দলনেতা ইমতিয়াজ রহমান ইনু।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain