শিরোনাম :
হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যানশূন্য, নাগরিক সেবা ব্যাহত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস বড়লেখায় সাংবাদিক নজরুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর শেখ হাসিনাসহ বিদেশে থাকা অভিযুক্তদের ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

মাহবুবুল হক ও আফছর খান সহ গ্রেফতারকৃত সহ সকল রাজবন্দিদের মুক্তি দাবি জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ সহ গ্রেফতারকৃত সকল রাজবন্দিদের মুক্তি দাবি জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু আহমদ আনসারী সহ সিনিয়র নেতৃবৃন্দ।

বুধবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু আহমদ আনসারী ক্ষোভ প্রকাশ করে বলেন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও নির্যাতন করে চলমান গনতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবেনা এবং আওয়ামী ফ্যাসিবাদের পতন ঠেকানো যাবেনা। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সকল রাজবন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain